শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

খুলনা সংবাদদাতা:

খুলনার দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
১২ জুলাই রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথিবক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু।এসময় তিনি বলেন, জনসংখ্যা সুষমকরণ এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ আগামী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের কথা শুনতে হবে, তাদের চাহিদা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে তারা যেন পরিবার গঠন করতে পারেন সে ব্যাপারে ভূমিকা গ্রহণ করতে হবে। এছাড়া তিনি তারুণ্যের ক্ষমতায়ন ও তাদের সচেতনতা বাড়ানোর ব্যাপারে জোর দেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, ডাঃ ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস বেগম। অন্যান্যের বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা মনিকা মন্ডল, পরিবার কল্যাণ সহকারী সাবেরা খাতুন প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের এই দিবসটি উদযাপন করতে এসে আমি প্রথমে আমার মাঠ পর্যায়ে কাজ করা পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ আমার সকল কর্মীদের কথা বলব। যারা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করে। আমরা লক্ষ্য করছি বাল্য বিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই ৩টি বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। সভা শেষে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করের অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »