সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নাটোরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
নাটোরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

নাটোর প্রতিনিধঃ

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ শাখার ছাত্রলীগ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলারের অফিস ভাংচুর করা হয়েছে এতে আহত হয় ৬ জন । মঙ্গলবার সাড়ে দশটার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তিনিট মোটর সাইকেল ভাংচুর করা হয়। ওই ঘটনার জের ধরে আজ বুধবার এনএস কলেজের সামনে দুই গ্রুপে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এসময় জেরা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলারের অফিস ভাংচুর করা হয়।

পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী সাদ বিন জাকির বলেন, গতকাল মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগ সভাপিত ও সম্পাদক স্বাক্ষরিত প্যাডেকোন সম্মেলন ছাড়াই ওমর ফারুক লিটনকে সভাপতি ও রবিনকে সাধারণ সম্পাদক করে কলেজ শাখা ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।এই কমিটি মঙ্গলবার রাতে আনন্দ মিছিল বের করতে চাইলে বিক্ষুদ্ধ সাধারণ কর্মিরা বাধা দেয়। এসময় ফারুক ও লিটনরা পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, প্রকৃিত ছাত্রলীগ কর্মীদের বাদ ছাত্রদল থেকে আসা হাইব্রিড নেতা কর্মিদেও দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বুধবার সকালে কলেজের মূল ফটকে বিক্ষোভ শুরু করে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা। জেলা ছাত্রলীগ ফরহাদ বিন আজিজ সমর্থিত পকেট কমিটির নেতা লিটন ও রবিন সমর্থকরা তাদের ওপর হামলা চালায় । এক পর্যায়ে তারা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ইসতিয়াক আহমেদ ডলারের হাফরাস্তার অফিসে হামলা করে। এসময় তারা গুলি ছুড়ে আতংকের সৃষ্টি করে এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে । তবে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, যোগ্যদের নিয়েই কলেজ শাখা ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে পদবঞ্চিতরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ করছিল। তখন তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালায়। এসময তার সমর্থকদের সাথে বিক্ষোভ কারীদের ধাক্কাধাক্কি হয়। কার্যালয় ভাংচুর ও গুলি ছোড়ার অভিযোগ সত্য নয়।

উল্লেখ্য সংঘর্ষে জড়িত দু গ্রুপই নাটোর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সমর্থক বলে জানা যায়

নাটোর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন , সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »