শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনি নদীর কুল এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।
গতকাল বৃহস্প্রতিবার গভীর রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক এই মদ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনি নদীর কুল এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।

সেখানে ফেলেরাখা মালিকবিহীন ১৯২ বোতল মদ জব্দ করা হয়, যার বাজার মুল্য ২লক্ষ ৮৮ হাজার টাকা। বর্তমানে জব্দ করা মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »