শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বগুড়ায় শয়নকক্ষ থেকে নারী আনসার সদস্যের লাশ উদ্ধার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে পূজামণ্ডপে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে খুন হয়েছেন আশা রানী মোহন্ত (২৮) নামের এক আনসার- ভিডিপি সদস্য।

গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাতে নিজ ঘরে খুন হন নারী আনসার সদস্য আশা রানী মোহন্ত। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশা রানী মোহন্ত শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার ভজন কুমার মোহন্তের স্ত্রী।

আশা রানীর শাশুড়ি সুপ্রীতি রানী মোহন্ত সাংবাদিকদের জানান, তাঁর ছেলের বউ বানাইল উত্তরপাড়া সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।

সোমবার রাত ১১টার দিকে পূজামণ্ডপ থেকে আশা রানী বাড়িতে যান। এ সময় তিনি মণ্ডপে ছিলেন এবং ছেলে নিজের মুদিদোকানে ছিলেন। রাত ১২টার দিকে বাড়িতে গিয়ে সোফার ওপরে আশা রানীকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ছেলে এসে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, মৃতদেহের মুখে ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি জিনসের প্যান্ট ও কামিজ পরা ছিলেন। কানের একটি দুল সোফার নিচে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে আশা রানী একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো এ হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে আমাদের তদন্ত অব্যহত আছে।এ ঘটনায় হত্যা মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »