শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে যুক্তরাজ্যের সুইন্ডন মেয়র আবদুল আমিনকে সংবর্ধনা প্রদান সুনামগঞ্জের ছাতকে ভাঙচুরের ঘটনায় ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা সরেজমিনে পরিদর্শন চোরের গ্রাম অপবাদ মুছতে রাস্তায় নেমেছে কুরশি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি সীতাকুণ্ডে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে আগুন,যান্ত্রিক ক্রুটি না নাশকতা? সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা মহরম আলী। সীতাকুণ্ড মুক্তিযুদ্ধাদের সকল সুবিধা দেয়া হবে,,,,আসলাম চৌধুরী। খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের ছাতকে ভাঙচুরের ঘটনায় ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা সরেজমিনে পরিদর্শন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬


বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি: মোঃ জামিল হোসেন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


ভাঙচুরের শিকার পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি, কারণ তারা পলাতক রয়েছেন, একজন জেল হাজতে। তবে ইউএনও ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন।


পরিদর্শনকালে ইউএনও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি মনোযোগ দিয়ে গ্রামের বক্তব্য শোনেন এবং ২৫ মার্চ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।


ইউএনও বলেন, “অপরাধী যেই হোক না কেন, আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা প্রশাসনের দায়িত্ব।” তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং চুরি প্রতিরোধে প্রশাসনের সহায়তা থাকবে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু পরিবারের কর্মকাণ্ডে গ্রামের সুনাম ক্ষুণ্ণ হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবেলায় ছাত্র-যুবক ও প্রবাসীরা একটি “চোর নির্মূল কমিটি” গঠন করেছেন। তারা বলেন, ২৫ মার্চের ঘটনা পূর্বপরিকল্পিত নয়, বরং আকস্মিকভাবে সংঘটিত হয়েছে।


গ্রামবাসীরা প্রশাসনের সহযোগিতা কামনায় ২৬ মার্চ মোহাম্মদ বাজারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি বিশাল মানববন্ধন আয়োজন করেন। তারা এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও মাদক, চুরি ও সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে মুক্তি চাচ্ছেন।


সার্বিকভাবে, প্রশাসন, গ্রামবাসী ও অভিযুক্ত পরিবার, সবার অবস্থান বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে। এ সময় এলাকার শতশত গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »