শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬


জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।


(২০ ফেব্রুয়ারি ) শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের সঙ্গে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ ও থানা পুলিশ।


অভিযানকালে কাঁচাবাজার, মুরগি বাজার, ডিম ব্যবসায়ী, মুদি দোকান, ফলের দোকান, মিষ্টি দোকানসহ অনেক দোকানপাঠ পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের সকল ব্যবসায়ীদের পণ্য মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়েছে।


জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন বলেন, জগন্নাথপুর বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর আওতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »