সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

প্রতিদ্বন্ধি জামায়াত প্রার্থীর সাথে আসলাম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ,মিষ্টিমুখ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী,সীতাকণ্ডঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ তার প্রতিদ্বন্ধি জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় মিষ্টিমুখ ও লান্স সেরেছেন তাঁর বাড়ীতে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) আসলাম চৌধুরী বাড়ীর সামাজিক মসজিদে জুমার নামাজ শেষে মসজিদে শহীদ জিয়া ও মরহুম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ও শোকরানা দোয়া মাহফিল,তবারক বিতরণ, পারিবারিক করবস্হান জেয়ারত শেষে তিনি আনোয়ার সিদ্দিকীর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এসময় আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্ধি প্রার্থী আনোয়ার সিদ্দিকীর খোঁজ খবর নেন। তাঁর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সেইসাথে আগামী দিনে এলাকার উন্নয়নে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন। কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিতে ভুমিকা রাখার আহবান জানান।


জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আসলাম চৌধুরীকে মন্ত্রী হিসেবেও পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিএনপির নেতা মোঃ মোরছিলিন, উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার কমল কদর, জয়নাল আবেদীন, মোঃ ইসমাঈল মোঃ ইউনুস,আবুল কালাম,আবুল হাসেম ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিকালে বাড়ীতে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে বাড়ীতে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মী ও সাধারণ জনগন ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মিষ্টিমুখ করান। তিনি সীতাকুণ্ড কে উন্নয়নের ও বেকারত্ব নিরসরনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »