বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম রুবেল

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে
চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড, (আকবরশাহ/পাহাড়তলী আংশিক) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম রুবেল সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় করেছেন৷
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিক ভাবে তিনি সীতাকুণ্ড নিয়ে তার লিখিত পরিকল্পনা উপস্থাপন করেছেন।
মাইনুল বলেন, সীতাকুণ্ড একটি পাহাড়-সমুদ্রে বেষ্টিত প্রকৃতির এক নৈসর্গিক ভূমি৷ দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। পাহাড় -সমুদ্র, বেড়িবাঁধ, পর্যটন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, সন্ত্রাস, দূর্নীতি, মাদক মুক্ত আধুনিক সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে আমি প্রার্থী হয়েছি৷
তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন৷ আপনাদের লিখনির মাধ্যমে আমার ইতিবাচক পরিকল্পনা গুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন, এটাই আমার প্রত্যাশা৷
সীতাকুণ্ডবাসীর আর্থসামাজিক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, দূর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সচ্ছ ও জবাবদিহি মূলক এবং শক্তিশালী প্রশাসন প্রতিষ্ঠাই হবে আমার লক্ষ্য।
প্রশ্ন-উত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন ট্রাক মার্কার প্রার্থী মাইনুল ইসলাম। এবং তিনি আগামী জাতীয় নির্বাচনে সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণের সমর্থন প্রত্যাশা করেন।
উল্লেখ্য, মাইনুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, উত্তর বগাচতর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সাউথ কোরিয়ান কোম্পানিতে এডমিন ডিপার্টমেন্টে কর্মরত। চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে তিনি ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক, উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন ইতিপূর্বে। বর্তমানে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল হাসান তানজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উত্তর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান তারেক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা ও পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দীন৷
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন বলেন, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিমধ্যেই ভিপি নূরের নেতৃত্বে তরুণরা আস্থাভাজন হয়ে উঠেছে। সীতাকুণ্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী মাইনুল ইসলাম রুবেল কে ট্রাক মার্কায় ভোট দিয়ে সীতাকুন্ডকে আগামীর সমৃদ্ধ ও টেকসই শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »