শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম চন্দনাইশ কামাল মাস্টারের বাড়ীতে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম চন্দনাইশ বরকল কানাই-মাদারীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) চন্দনাইশ উপজেলার ৪ নং বরকাল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব কানাই-মাদারী কামাল মাস্টারের বাড়ীতে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল ও মুরব্বীদের ইসালে সাওয়াব উপলক্ষে এক দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক ও কানাই-মাদারী শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন আল কাদেরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও হযরত মামুন, খলিফা রহঃ জামে মসজিদের খতিব এডভোকেট হাফেজ মুফতি নূর মোহাম্মদ আলক্বাদেরী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী এবং বোয়ালখালী গাউছিয়া হকভান্ডারী ইসলামিক ইন্সটিটিউট দাখিল মাদ্রাসা সহকারী আরবী প্রভাষক ও রাউজান নূরে মাদিনা জামে মসজিদ-এর খতিব মাওলানা আনোয়ার হোসেন আল-কাদেরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন হেলাল ও মাহফিলের আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা বলেন, মানবতার মুক্তির মহান বাণী নিয়ে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জীবন আদর্শ ও চরিত্র অনুসরণ করা প্রত্যেক মুসলিমের কর্তব্য।

মহানবী শিখিয়েছেন সামাজিক ন্যায়বিচার, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা। বিশ্বমানবতার পরম সুহৃদ সেই মহানবীর (সাঃ) সর্বোত্তম আদর্শকে অনুধাবন, অনুসরণ ও অনুকরণের মাধ্যমে আমরা আমাদের জীবনে প্রত্যাশিত শান্তি ও সফলতার বাতিঘর প্রজ্বলিত হবে।

মাহফিলের আলোচনা শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »