বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে আগুন,যান্ত্রিক ক্রুটি না নাশকতা? সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা মহরম আলী। সীতাকুণ্ড মুক্তিযুদ্ধাদের সকল সুবিধা দেয়া হবে,,,,আসলাম চৌধুরী। খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালি; দৃঢ় প্রত্যয়ে বিএনপি প্রার্থীর ঘোষণা

  • আপডেট সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বক্তব্যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এমন একটি দিন, যখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ, সৈনিক ও ছাত্র সমাজ এক কাতারে দাঁড়িয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রকে সঠিক পথে ফেরানোর যে সাহসী ভূমিকা রেখেছিলেন, সেটি কোনো সময় মুছে ফেলবার নয়। আজও আমরা সেই চেতনা হৃদয়ে ধারণ করি।”
তিনি আরো বলেন,
“দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আন্দোলনের প্রতিটি ধাপে আমরা জনগণের পাশে আছি এবং থাকব। নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না। এই আসনে আমি প্রার্থী না, জনগণই প্রকৃত প্রার্থী। জয় হবে মানুষের।”
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বরের চেতনাই বিএনপির শক্তি। অন্যায়, দুঃশাসন এবং দমননীতির বিরুদ্ধে গণমানুষের সংগ্রাম কখনো থেমে থাকে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে একই প্ল্যাটফর্মে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

র‍্যালিটি সীতাকুণ্ড পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »