শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে আনসার ভিডিপির ১০ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে ১০ দিনব্যাপি গ্রামভিত্তিক ভিডিপি -টিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) ২য় ধাপে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ভিডিপি সদস্যরা গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সামাজিক
সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ
অবদান রেখে আসছে। মৌলিক প্রশিক্ষণ শেষে
অংশগ্রহণকারীরা যেন বাস্তব জীবনে এই জ্ঞানকে
কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখে, সেটিই
আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রশিক্ষক ল্যান্স নায়েক মোঃ দুলাল মিয়া, সিপাহি মোঃ তাহাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড দলনেতা আবুল কাশেম প্রমুখসহ জেলা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে অংশগ্রহণকারী ১০০ জনের
মাঝে সনদপত্রও বিতরণ করা হয় । অনুষ্ঠান শেষে ৩ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গ্রামভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যরা
দেশের নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ
সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।##

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে ১০ দিনব্যাপি গ্রামভিত্তিক ভিডিপি -টিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরন ইউএনও মো. রাজিব হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »