
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে ডাকাত দল হানা দিয়ে ডাকাতরা ফাঁকা গুলি ছুঁডে ১০ লক্ষ টাকা স্ক্র্যাপ লোহা লুট করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এস এইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।
শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মোহসিন বলেন, ডাকাতদল ইয়ার্ডে সাগর উপকূলে একটি লাল এবং একটি সাদা বোট নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্রধারী কয়েকটি ফাঁকা গুলি করে শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এসময ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মোঃ নাসির উদ্দিন (৫২), মোঃআয়াতুল্লাহ (২৩)সহ প্রহরীদের অস্ত্র দিয়ে জিম্মি করে আহত করে। ডাকাত দলেরা চলে যাওয়ার পর আহত কর্মচারীদের উদ্ধার করে নিকটস্থ বি এস বি এ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন, বিষয়টি মোবাইলের মাধ্যমে জানাইলে পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত করার চেস্টা করে ব্যার্থ হয়। পরে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। এসময ডাকাতরা দুইটি বোর্টে করে ১০ লক্ষ টাকার স্ক্র্যাপলোহা নিয়ে যায়। স্ক্র্যাপলোহার মধ্যে জাহাজের লোহার পর্দা, পাইপ গাডার, ইয়ার্ডের বার্জ হতে ওয়েন্ডিং মেশিন, ওয়েন্ডিং ক্যাবল , অক্সিজেন বোতল নিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার এস আই খায়েন উদ্দিন মুঠোফোনে বলেন, রাতে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিস্তারিত জানতে থানার ওসি সাহেবের সাথে কথা বলে জানতে পারেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply