Categories: জাতীয়

চন্দনাইশে সেনা অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে ৬ দুর্ধর্ষ পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ উপজেলা ক্যাম্পের চৌকস সেনা দল। উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতলী এলাকার একটি পাহাড় থেকে এলাকাবাসীর সহায়তায় পাহাড়ি সন্ত্রাসীদেরকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এ্যামোনিশন ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতল এলাকার একটি পাহাড় থেকে এলাকাবাসী ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করার খবর পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), মুনিসির ছেলে লুকু-ম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), ত্রাপুঅ এর ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।

তিনি আরও জানান, আটককৃতরা বিগত সময়ে উক্ত পাহাড়ি অঞ্চলে এলাকাবাসীকে মারধর, অপহরণ, চাঁদা আদায়সহ প্রচুর সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। চন্দনাইশ থানায় তাদের নামে বেশকিছু অভিযোগ রয়েছে।

তিনি এলাকাবাসীর সাহসীকতার প্রশংসা করে বলেন, এলাকাবাসী দারুন সাহসিকতার পরিচয় দিয়েছে। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে। আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.