Categories: জাতীয়

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ১০ মাসের শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো শিশুটির কোনো স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।

​গত ২৫ অক্টোবর রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরার রয়েল গেইট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তারসহ ৫ জন প্রাণ হারান। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ফাতেমার ১০ মাস বয়সী শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

​আহত অবস্থায় উদ্ধার করা শিশুটিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজনদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে।

​জানা যায়, গত ২৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে (২৬ অক্টোবর প্রথম প্রহরে) চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী ‘শাপলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ করার সময় কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের চাপা দিলে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

​মর্মান্তিক এই দুর্ঘটনায় ফাতেমা আক্তার প্রাণ হারালেও তাঁর শিশু সন্তানটি অলৌকিকভাবে বেঁচে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে। স্বজনদের অনুপস্থিতিতে হাসপাতালের নার্স ও সেবাকর্মীরাই শিশুটির দেখভাল করছেন।

​মাকে হারানো অবুঝ শিশুটির স্বজনদের সন্ধান পাওয়া এখন অত্যন্ত জরুরি। নেত্রকোনা জেলার মদন উপজেলার শিবাশ্রম গ্রামের বাসিন্দা বা ফাতেমা আক্তারের পরিচিত কেউ বিষয়টি জেনে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অথবা হাসপাতাল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

​শিশুটির সঠিক পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করার অনুরোধ করা হচ্ছে।

Press Didar

Recent Posts

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

3 hours ago

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…

4 hours ago

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

2 days ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

2 days ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

3 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

3 days ago

This website uses cookies.