Categories: জাতীয়

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

​শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সোবহানবাগে জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর নিজ বাড়ির আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ তাহের। তিনি দলীয় সমর্থিত প্রার্থীকে ওয়ার্ডের জনসাধারণের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত সবার হাতে তাকে সোপর্দ করেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ মো. আলী আকবর, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাওহিদুর হক চৌধুরী, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপক হেলাল উদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নূর।

​এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পেয়ার আহম্মদ পিয়ারু, হাফেজ রমজান আলী প্রমুখ।

​বক্তারা জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীকে এলাকাবাসী ও ভোটারদের হাতে তুলে দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

Press Didar

Recent Posts

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

21 minutes ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

5 hours ago

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

6 hours ago

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…

8 hours ago

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

2 days ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

2 days ago

This website uses cookies.