চট্টগ্রাম সীতাকুণ্ড মাদ্রাসা থেকে বাড়ী ফিরে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরে ডুবে মারা গেল মাদ্রাসার ছাত্র (০৪) উমায়ের। পরিবার সূত্রে জানায়,মাদ্রাসা থেকে ফিরে মা কে বলেছিল- মা ক্ষুধা লেগেছে। মা তাকে আপেল খেতে দেয়।
ছোট মাসুম বাচ্চাটি আপেল খেতে খেতে বালু নিয়ে খেলা করতে লাগলো। ঘরের পেছনে বালু নিয়ে খেলা করতে করতে এক পর্যায়ে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে যায়। উমায়ের পানিতে পড়ে যাবার পর আর উঠতে পারেনি। হয়তো অনেক চেষ্টাও করেছিল সে উঠার জন্য।
কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। সবশেষে পুকুরেই পাওয়া গেল প্রাণের সন্তান উমায়েরকে। তবে ততক্ষনে সে আর বেঁচে নেই। তবুও দ্রুত উদ্ধার করে নিয়ে যান সীতাকুণ্ড ম্যাডিকেল। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি ঘটে আজ (২৬ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ডের মুরাদপুর বাংলা বাজার এলাকায় সর্দার বাড়িতে। প্রবাসী সোহরাব এর সন্তান উমায়ের। প্রবাসীর শিশু পুত্র কে শেষবাবের মতো দেখতে বাবা বাড়ীতে ছুটে আসছেন বলে জানাযায়।
যে সন্তানের গায়ে একটু ঠান্ডা লাগবে বলে সব সময় চোখে চোখে রাখতো মা। আজ সে সন্তানকে রাখা হয়েছে ঠান্ডা ডিপ ফ্রীজে। এমন বিলাপ করেই মা কান্না করছে সন্তানের জন্য।
কাইয়ুম চৌধুরী: খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…
প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…
ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…
রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…
ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…
This website uses cookies.