Categories: জাতীয়

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%

সিলেট প্রতিনিধি:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে সিলেটের ‘স্কলার্সহোম মেজরটিলা কলেজ’। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৮৬ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

​প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণদের মধ্যে ১০১ জন শিক্ষার্থী জিপিএ-৪ থেকে জিপিএ-৫-এর নিচে এবং ১৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৪-এর নিচে ফল অর্জন করেছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে পাসের হার ৯৬.৫%, ইংরেজি ভার্সনে ৮৮.৫%, মানবিক বিভাগে ৯৫% এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫.৫%।

​এবারের ফলাফলে স্বস্তির বিষয় হলো, অনুত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীর কেউই একাধিক বিষয়ে অকৃতকার্য হয়নি। শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

​ফলাফল প্রকাশের পরপরই তিনি বিভাগীয় প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে এক জরুরি পর্যালোচনা সভা করেন। সভায় শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিশ্লেষণ করে দুর্বল দিকগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট শিক্ষকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

​সার্বিক ফলাফল নিয়ে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন, বিশেষ ক্লাস, মডেল টেস্ট এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে বছরজুড়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফল এসেছে।”

​তবে এই ফলে পুরোপুরি সন্তুষ্ট নন জানিয়ে তিনি আরও বলেন, “ফলাফলের বিশদ পর্যালোচনা করে অকৃতকার্য ১৪ জন শিক্ষার্থীকে বিশেষ প্রস্তুতির আওতায় আনা হবে, যাতে আগামী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করা যায়।”

​শিক্ষার মানোন্নয়নে কলেজের অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ বলেন, “আমাদের লক্ষ্য কেবল পরীক্ষায় পাস করানো নয়; বরং মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এই ফলাফলকে শিক্ষা হিসেবে নিয়ে আমরা ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে কাজ করে যাব।”

​তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য রক্ষায় শিক্ষক, অভিভাবকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…

2 hours ago

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…

2 hours ago

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

1 day ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

1 day ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

1 day ago

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

1 day ago

This website uses cookies.