জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামিজুরী বড়ুয়াপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে দুই বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিন বিহারি বড়ুয়ার বাড়িতে এই আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পুলিন বিহারীর দুই ছেলে স্বপন বড়ুয়া ও রতন বড়ুয়ার বসতঘরের চারটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, স্বর্ণালঙ্কারসহ প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.