জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন। আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌছে। এসময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিল। ট্রেনটি দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ডুকলে তার পা প্লাটফর্মের সাথে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, ট্রেনের ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলের কারণে শরীরের অঙ্গহানিসহ আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.