Categories: রাজনীতি

আওয়ামী লীগ নেতা কর্তৃক বিএনপি নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নতুনহাট বাজারের চর ভূরুঙ্গামারী হাইস্কুল মোড়ে চর ভূরুঙ্গামারীর সচেতন মহলের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, মাদকসেবী, মামলাবাজ ও মব সৃষ্টিকারী লুৎফর, পুলিশের নিকট থেকে মাদক আসামিকে ছিনতাইকারী এবং জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ও কথিত অশিক্ষিত হলুদ সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ এবং চর ভূরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম লিটন কর্তৃক ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, যুবদল সভাপতি মাইদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহম্মেদ, ছাত্রদল সভাপতি তারিফুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সচেতন মহলের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় নারীরা হাতে ঝাড়ু নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি নেতাদের নামে অপপ্রচারকারীরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদতপুষ্ট। তারা কথিত অশিক্ষিত হলুদ সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, শ্রমিকলীগ নেতা জহুরুল ইসলাম লিটন ও মাদকসেবী লুৎফরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

2 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

3 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

4 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

6 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

7 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.