বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন,
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা এখনো শেষ হয়নি। দীর্ঘ দেড় যুগ পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। কিন্তু প্রোপোরশোনাল রিপ্রেজেন্টেশন (PR) সিস্টেমসহ নানা অযৌক্তিক দাবিতে আগামী বছরের ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের বানচালের ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী শক্তিকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বের প্রতীক্ষায় রয়েছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে যথাসময়ে নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমহল্লা টেটিয়ারচর বাজারস্থ হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলী। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিব জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
This website uses cookies.