সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ফজরের নামাজ শেষে বাড়ী ফিরতে মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ীর চাপায় প্রাণ গেল ইউনুস মিয়া (৮০) নামে এক বৃদ্ধ মুসল্লির।
সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা বাড়ি নিবাসী মৃত ইমাম শরীফের পুত্র বলে এলাকাবাসী জানায়।
সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রাম মুখী লেনে এই ঘটনা ঘটে।
স্থানীয় মোঃ সেলিম কাউন্সিলর জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বটতর জামে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইউনুস মিয়া ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে অন্যান্য মুসল্লি ও স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এলাকায় যে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের মধ্যে তিনি অন্যতম। হঠাৎ তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির রাব্বানী জানায়, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি, খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছি।
প্রতিবেশীরা জানায়,বয়োবৃদ্ধ লোকটির সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে,পরিবারের কেউ মামলা করবেনা,বারতি ঝামেলা এড়িয়ে উনাকে দাফন করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.