Categories: জাতীয়

জুলাই স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার : মেয়র শাহাদাত

বিশেষ প্রতিনিধিঃ

জুলাই স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার উল্লেখ করে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়নের পর হাসিনা সৃষ্ট ফ্যাসিবাদের দালালি সাংস্কৃতিক শেকড় উপড়ে ফেলে বাংলাদেশি সংস্কৃতির নব-অভ্যুদ্বয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। কারণ জুলাইয়ের স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার। এজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের আগামী প্রজন্মকে সাংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে হবে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চোখে জুলাই ২৪ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করে মেয়র শাহাদাত হোসেন বলেন, জুলাই বিপ্লব আমাদের গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে এই চেতনায় গড়ে তুলতে হবে, যাতে তারা একটি উন্নত ও মানবিক রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন ও ওয়াহিদ জামান প্রমুখ।

এসময় জুলাই বিপ্লবে অবদানের জন্য চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগ্রামী ও দেশাত্মবোধক গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী।

প্রতিযোগীদের মধ্যে জুলাই বিপ্লবের গান পরিবেশনা বিচারক ও অতিথিদের নজরে সেরা হয়েছে
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী পিউ ধর এবং নৃত্য পরিবেশনা করে সেরাদের তালিকায় এগিয়ে ছিলেন
পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকন্যা ধর।

সবশেষে মেয়র শাহাদাত হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সনদ ও উপহার তুলে দেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.