Categories: জাতীয়

সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৮ জন

নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশ ও যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার আলাপুর গ্রামের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাতক থানায় দায়েরকৃত মামলায় (মামলা নং-২১, তারিখ: ২৩.০৮.২৫ ইং) জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-
করম আলীর পুত্র আমির আলী (৩৫),আলাপুর গ্রাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন। মৃত নুরুল ইসলামের পুত্র হাসান আহমদ (২৪), রাধানগর গ্রাম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন।
মৃত নুর আলীর পুত্র রুহিতুল ইসলাম নাহিদ (১৮), শিবনগর গ্রাম। রইছ আলীর পুত্র আব্দুল্লাহ (১৮), তকিপুর গ্রাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন। মতিউর রহমানের পুত্র সাইদুর রহমান (২০), রাধানগর গ্রাম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন।
আশরাফ আলীর পুত্র সিফাতুল ইসলাম ইমন (১৮), তকিপুর গ্রাম, (যুগ্ম সম্পাদক, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদল)। ফজর আলীর পুত্র কবির আহমদ (২০), রাধানগর গ্রাম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন।
কমর আলীর পুত্র মাসুম আহমদ (১৮), দিঘলী-চাকলপাড়া গ্রাম, (সাংগঠনিক সম্পাদক, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদল)। হাসান আলীর পুত্র রুহুল আমিন (২১), নোয়াগাঁও জগন্নাথপুর গ্রাম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন। আতিক মিয়ার পুত্র নাইমুর রহমান (২২), গোবিন্দনগর গ্রাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন। সালামত আলীর পুত্র সালামিন আহমদ (১৮), রাধানগর গ্রাম।
পেশকার আলীর পুত্র লাহিন মিয়া (১৯), রাধানগর গ্রাম। এরশাদ আলীর পুত্র জয়নাল আবেদীন (১৮), তেঘরি নোয়াগাঁও গ্রাম। নাছির আহমদের পুত্র কামরান আহমদ (২২), গোবিন্দনগর গ্রাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন। ফিরোজ মিয়ার পুত্র রেদওয়ান হোসেন ওরফে রেদওয়ান আহমদ (২৩), দিঘলী ভেরাজপুর গ্রাম। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল টিম রাতেই ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। তার সঙ্গে ছিলেন এসআই সাদেক আহমেদ, এসআই রাহিম মিয়া, এসআই মোফাখখারুল ইসলাম, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহিউদ্দিন ও এএসআই তোহা সঙ্গীয় ফোর্সসহ।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক ঘটনায়-আরেকটি মামলায় (মামলা নং-২২(৫)২০২৫) আসামী হিসেবে শ্রী সুবাস দাস (১৯), জাহাঙ্গীর আলম রফিক (৩১) ও লালন মিয়া (৩৮)-কেও পুলিশ গ্রেফতার করেছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

17 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

18 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.