চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের চমেকে মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের চমেকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।চন্দনাইশের বটতল এলাকায় গত ১৫ আগস্ট ট্রাকের ধাক্কায় আহত মোটর রিকশা চালক মো. রবিউল (২৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২০ আগস্ট) দুর্ঘটনার ৫দিন পর সন্ধ্যায় মারা যান মো. রবিউল। তিনি চৌধুরী পাড়ার মৃত জুনু মিয়ার ছেলে।

জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে শহীদ মুরিদুল আলম সড়কে চন্দনাইশ থানার বটতল এলাকায় গাছবাড়িয়া অভিমুখী বালু ভর্তি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটর রিকশার ধাক্কায় ৩ যাত্রী ও রিকশা চালকসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে চৌধুরী পাড়ার মো. সাকিব (২৫), মো. শফি (২২), মো. রায়হান (২৪) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। চালক মো. রবিউলকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার ডান পাঁ কেটে ফেলা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় মারা যান মো. রবিউল।

Press Didar

Recent Posts

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

3 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

23 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

24 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

This website uses cookies.