জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
মহাসড়কের দোহাজারী পাঠানীপুল সংলগ্ন বটতল এলাকায় পূরবী-পূর্বানী পরিবহনের ভয়াবহ দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে মহাসড়ক। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) দোহাজারী বটতল এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় ভেঙে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, দোহাজারী বটতল এলাকায় মহাসড়কের উপর ঝুকিয়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।
জানা যায়, মহাসড়কের বেশ কয়েকটি স্থানে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। যেগুলো বেশ ঝুকিপূর্ণ। একাধিক বার পিডিবি কতৃপক্ষকে জানালেও মেলেনি সুফল। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।
কয়েকজন পরিবহন চালক বলেন, ঝড়-বৃষ্টিতে যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে মহাসড়কে। বেশকিছু বৈদ্যুতিক খুঁটি অকেজো হয়ে পড়েছে। কতৃপক্ষকে একাধিক বার জানানো হয়েছে। মেরামতের আশ্বাস দিলেও গত ২ বছরেও মিলেনি কোনো সুরাহা।
মোহাম্মদ সোহেল রানা জানান, দেশের ব্যস্ততম সড়কটি এখন এখন মরণফাঁদে পরিনত হয়েছে। একদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর অন্য দিকে বৈদ্যুতিক খুঁটিগুলো ঝুকিপূর্ণ। যার কারনে পথচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাই দ্রুত খুঁটিগুলো মেরামত করার জন্য পিডিবি কতৃপক্ষের কাছে অনুরোধ জানান সাধারণ জনতা।
সিনিয়র সহকারি পরিচালক মো: মেহেদি হাসান জিয়াদ জানান, দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার খবর পেয়েছি। এর আগেও যেসব খুঁটি ভেঙে পড়েছে সেগুলো মেরামত করা হয়েছে। এটাও মেরামত করা হবে।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.