Categories: জাতীয়

বৃক্ষরোপণ কর্মসূচি: প্রকৃতি ও মানবতার হাত ধরে এগিয়ে চলা

কাইয়ুম চৌধুরীঃ

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে (STP Association) এর উদ্যোগে এবং জুনিয়র ব্লাড ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণই নয়, বরং জনগণকে গাছ লাগানোর নিয়ম, পরিচর্যার কৌশল ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি ফ্রি গাছ বিতরণ করা হয় যাতে আরও বেশি মানুষ বৃক্ষরোপণে উৎসাহিত হয়।
STP Association একটি মানবতাবাদী সংগঠন হিসেবে এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে একটি ফ্রি ব্লাড ক্যাম্পেইন আয়োজনের ঘোষণা দেয়, যেখানে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।

জুনিয়র ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনকে নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে আসছে, যার অংশ হিসেবে STP Association এই উদ্যোগে যুক্ত হয়।
এ সময় জুনিয়র ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ সাদেক বলেন
“জীবন বাঁচানোর মতোই প্রকৃতি বাঁচানো আমাদের দায়িত্ব। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি ভবিষ্যতের জন্য আশার প্রতীক। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের মানবিকতারই অংশ।”

প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ বলেন—
“রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব।”

উভয় সংগঠনই আশা প্রকাশ করেছে যে, স্বেচ্ছাসেবীরা যদি এভাবে মিলিতভাবে কাজ চালিয়ে যায়, তবে মানবিক কাজের প্রচার ও প্রকৃতি রক্ষার উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.