Categories: জাতীয়

জগন্নাথপুরে রুবেল হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রুবেল হত্যা মামলার আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই শাহ আলম, এসআই রিফাত সিকদার, এসআই কবির আহমদ এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই কামাল উদ্দিন সহ সঙ্গীয় পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই গ্রামে টিকটক ভিডিও পোস্ট নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত রুবেল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী মনির মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর ছেলে। তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া সিআর নং-৮ /২৪ (জগঃ) এর সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা-জমির মিয়া, স্থায়ী: প্রাম-রৌডর প্রকাশিত জামালপুর, ইউ/পি-আশারকান্দি,থানা- জগন্নাথপুর, জেলা –সুনামগঞ্জকে অদ্য ২৬/০৭/২০২৫ খ্রিঃ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত। এবং আরেক সিআর-১৫৭/২৩ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাজু মিয়া, পিতা-আবন মিয়া, সাং-বড়কাপন, পোঃ এ. বি কাপন, উপজেলা/থানা- জগন্নাথপুর, জেলা –সুনামগঞ্জকে অদ্য ২৬/০৭/২০২৫ খ্রিঃ গ্রেফতার করা হয়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় ২৬ জুলাই শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.