Categories: Uncategorized

চট্টগ্রাম চন্দনাইশে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির যাত্রীবাহী ঈগল বাসের ধাক্কায় মোহাম্মদ রফিক কোম্পানি (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক কোম্পানি ওই এলাকার মৃত নুরু ছফার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রফিক কোম্পানি মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির যাত্রীবাহী ঈগল বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, “দূর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.