Categories: জাতীয়

সীতাকুণ্ড জেএএম সংস্হার উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা ক্যাম্প

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্ণর, বিএনপি’র সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ এর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও বন্ধন লায়ন্স ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় সীতাকুণ্ড পৌরসভাধীন এলকে সিদ্দিকী স্কয়ারে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম শহরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এতে চিকিৎসা সেবা দিবেন বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা সীতাকুন্ড এলকে সিদ্দিকী স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ডাঃ কমল কদর, সীতাকুন্ড কলেজ এডহক কমিটির সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সেক্রেটারী লায়ন আবু তাহের, স্থানীয় আয়োজক তথা স্বেচ্ছাসেবকদের মধ্যে মো. জিয়া উদ্দিন, মো.ইসমাইল হোসেন সিরাজী, মো.কামরুল ইসলাম বাবলু, মো. মহিন উদ্দিন মহিন, বাহার উদ্দিন নীরব, মহিদুল আলম আবির, রেজাউল করিম মুন্না, মো. মিনহাজ উদ্দিন, মো. বাপ্পি, মো. তানবীর ফয়সাল, আলিম উদ্দিন অভি, সাইফুল ইসলাম, সাইম হাসান সানি, ইব্রাহিম হোসেন তারেক, আজওয়াদ মাহমুদ অভি, রবিউল হোসেন সাইমন প্রমূখ।

প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা শেষে কার্যক্রমকে সুষ্ঠু, সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাইকিং, লিফলেট বিতরণ কর্মসুচী পরিচালনার সিন্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় গত রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীতাকুন্ড সিকিউর সিটির সামনে রেজিস্ট্রেশন বুথে সংশ্লিষ্ট সেবা প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন আজ শুক্রবার রাত ৮ টা প্রযন্ত চলবে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

2 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

2 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

3 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

3 days ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

3 days ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.