Categories: জাতীয়

মাদক সন্ত্রাস বন্ধ করুন, সন্তানদেরকে রক্ষা করুন। মাদক সন্ত্রাসকে রুখে দিতে এলাকাবাসী একজোট।

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে মাদক সন্ত্রাসকে রুখে দিতে এলাকাবাসী একসাথে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেলি ও সমাবেশ করেছেন। উপজেলার হাশিমপুর ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে দক্ষিণ হাশিমপুর বড় পাড়া এলাকায় এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন বক্তারা। তারা বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। সন্তানের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সজাগ হতে হবে। এই এলাকায় কোনো ধরনের মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতি বরদাশত করা হবে না।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব অপকর্মে জড়িত, তারা এখনই সাবধান হয়ে যান। না হলে এলাকাবাসীই তাদের আইনের হাতে তুলে দেবে।

র‍্যালিতে সভাপতিত্ব করেন হাশিমপুর ইউপি সদস্য মোহাম্মদ আলী। এ সময় বখতিয়ার, মনির আহম্মদ, রমজান আলী, নাজিম, আরফাত হোসেন, এসকান্দর, তৌহিদ, গ্রাম পুলিশ রিয়াসেদ, সাকিব, হিরু, ইফতি, ফয়সাল, রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Mohammed Alam

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

31 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.