Categories: Uncategorized

ভাটিয়ারী সী গোল্ড ফিলিং স্টেশনের অংশীদার সিরাজুল ইসলামকে মালিকানা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ সী গোল্ড ফিলিং স্টেশন এর অংশীদার মোহাম্মদ সিরাজুল ইসলামকে মালিকানা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের  প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন  সী গোল্ড ফিলিং স্টেশন এর অংশীদার মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ২০০৩ সালে ১২ গণ্ডা জায়গায় একটি “সী গোল্ড ফিলিং স্টেশন” নামীয় প্রতিষ্ঠান নির্মাণ করি আমি এবং পার্টনার মোস্তাকিম। ২০০৩ সালের ৩ই মার্চ আমাদের মধ্যে একটি ব্যবসায়ীক চুক্তিনামা হয় ১০০০ টাকার স্ট্যাম্প এ। “সী গোল্ড ফিলিং স্টেশন” এর কাজ সম্পূর্ণ করতে ক্যাশ টাকার প্রয়োজনে আমি ও মোস্তাকিম উভয়ে ব্যাংক হতে একটা লোন নেয়। যেখানে আমি ছিলাম মর্টগেজর ও গেরেন্টর এবং  মোস্তাকিম ছিল প্রোপ্রাইটর। “সী গোল্ড ফিলিং স্টেশন” চালু হওয়ার পর থেকে ব্যবসা ভালোই চলছিল। বছর খানেক পরে “সী গোল্ড ফিলিং স্টেশন” এর লভ্যাংশের টাকা দিয়ে একটি রোলিং মিল, একটি তিন তলা ভবন, তামার ফ্যাক্টরি ও একটি গরুর খামার গড়ে তুলি। এছাড়া ও সরকারি লিজের জায়গায় ৩ টি গোডাউন তৈরি করা হয়। ২০১১ সাল থেকে অংশীদারি হিসাব নিয়ে লভ্যাংশ ও দায়-দেনা পরিপূর্ণ ভাবে হিসাব সম্পূর্ণ করতে চাইলেই শুরু হয় বিভিন্ন অজুহাত। কিন্তু থেমে থাকেনি ব্যবসা ও যৌথ ভাবে জমি ক্রয় করা। এক পর্যায়ে ২০১৬ সালে আমাকে বাধ্য করে প্রতিষ্ঠানে না যাওয়া জন্য। এলাকার গণ্যমান্য ব্যবসায়ীক ব্যক্তির সহায়তায় শান্তিপূর্ণ সমাধান করতে চাইলেও সমাধান করা সম্ভব হয়নি। । “আটলান্টিক ইন্টারন্যাশনাল” নামীয় প্রতিষ্ঠান থেকে ব্যবসা শুরু করে আমরা ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যৌথ ভাবে জায়গা ক্রয় করি। আমাদের মোট ৪১টি দলিলে জায়গা আছে। প্রত্যেকটি দলিল এ দুজনের নাম আছে এবং দুজনের নামে সমান ভাগে অংশ করা আছে। আমাদের মোট ১২ টি নামজারি খতিয়ান সৃজন আছে। ২০২০ সালে মোস্তাকিম মারা যাওয়ার পর থেকে তাঁর ছেলে আল আমিন পারভেজ দীপ্ত ও আল হামিদ তুর্য আমাকে বলছে আমি নাকি মৃত মোস্তাকিম এর কর্মচারী ছিলাম যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মূলত সে আমার ব্যবসায়ীক সমান অংশীদার ছিল। মোস্তাকিম মারা যাওয়ার পরে সী গোল্ড ফিলিং স্টেশন ওয়ারিশগণ দখল করে রেখেছে এতে করে কোটি কোটি টাকার মেশিনারি, বিভিন্ন মালামাল নষ্ট হচ্ছে ও স্ক্র্যাপ এ পরিণত হচ্ছে এবং বিভিন্ন সময় চোর বিভিন্ন মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। সী গোল্ড ফিলিং স্টেশন” এবং অন্যান্য সম্পত্তির মোট ৪১টি দলিল ও ১২টি খতিয়ান এর সকল জায়গার সমান অংশীদার সিরাজ ও মোস্তাকিম। মোস্তাকিম মারা যাওয়ার পর তাঁর ওয়ারিশগণ ব্যাংকের পাওনা টাকা পরিশোধে এগিয়ে না এসে উল্টো আমার বিরুদ্ধে কিছুদিন পর পর মিথ্যা চুরির অভিযোগ করেন, যাতে আমার ২০১৩-২০২১ সালের হিসাব অনুযায়ী পাওনা টাকা দিতে না হয়। মৃত মোস্তাকিম এর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালত ক্রোক করার পর উক্ত জায়গায় মোস্তাকিম এর ওয়ারিশগণের কোন অধিকার আইনি ভাবে গ্রহণযোগ্য নহে। এমতাবস্থায় বাদী উক্ত ক্রোককৃত সম্পত্তি নিয়ে অভিযোগ করা সম্পূর্ণ আইন বহির্ভূত। আমার জায়গায় আমি গেলে তাঁরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে বাঁধা দেয়ার চেষ্টা করে। এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরী ও অভিযোগ করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অংশীদার সিরাজুল ইসলাম, ইয়াকুব কাউসার বাপ্পি, আশেকুল ইসলাম সাব্বির, মুহাম্মদ রাশেল  ও মুস্তাফিজুর রহমান।

Mohammed Alam

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

17 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

57 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.