এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে
(২৬ জুন ) বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।
এবার পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম।৷সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর বোর্ডের অধীনে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অথচ ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন ৮৩ হাজার ১৩১ জন শিক্ষার্থী।
অর্থাৎ, এসএসসি পাস করা প্রায় ১৩ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যন্ত পৌঁছাতে পারেননি—যা শিক্ষাব্যবস্থার জন্য একটি উদ্বেগজনক চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান সামাজিক, অর্থনৈতিক ও মানসিক নানা চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।
শুধু তাই নয়, ২০২৪ সালের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৪৮২ জন। গত বছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ১৬৫ জন, আর এবারে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬৮৩ জনে। এরআগে ২০২৩ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮৩ হাজার ১২৩ জন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৬৮ এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫। এবছর বিভাগভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৬৮, মানবিকে ৪৭ হাজার ৫৪২ ও ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নেবে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.