Categories: Uncategorized

সিলেটে গেজেটভুক্ত জুলাইযোদ্ধাকে এসআই জসিমের মারধর, ভর্তি ওসমানী হাসপাতালে!

সিলেট (মহানগর) প্রতিনিধিঃ

সিলেটের লামাবাজার এলাকায় ফজরের নামাজের পর চায়ের দোকান খোলার কারণে একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই জসিমের বিরুদ্ধে।

আহত ওই ব্যক্তি আন্দোলনের সময় আহত হয়ে বর্তমানে সিএনজি চালাতে না পেরে জীবিকা নির্বাহের জন্য একটি ছোট চায়ের দোকান চালান। প্রতিদিনের মতো আজ ফজরের নামাজের পর দোকান খুললে এসআই জসিম এসে “এতো সকালে দোকান খোলা কেন” জানতে চেয়ে তাকে মারধর শুরু করেন। জোর করে ভ্যানে তুলতে গেলে আহত ব্যক্তি জানান,
আমি একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধা। আন্দোলনে আহত হওয়ার পর দীর্ঘসময় বসে থাকতে পারি না, তাই এই দোকান দিয়েছি। আমাকে জেলে দিলে পরিবার না খেয়ে মরবে।

জবাবে এসআই জসিম বলেন, “তুই যোদ্ধা! তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস”এই বলে কিল, ঘুষি, থাপ্পড় মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা এক কনস্টেবলের হস্তক্ষেপে এসআই জসিম ও অন্যান্য পুলিশ সদস্য তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান।

বর্তমানে আহত ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সিলেট জেলা কমিটি এবং জুলাইযোদ্ধাদের সহযোদ্ধারা। অনতিবিলম্ব এসআই জসিম ও কনস্টেবলকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Mohammed Alam

Recent Posts

নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…

7 hours ago

ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…

11 hours ago

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

1 day ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

1 day ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

1 day ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

2 days ago

This website uses cookies.