Categories: Uncategorized

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরী

জসিম উদ্দিন ফারুকী,বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরী। কদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রাজীব জাফর চৌধুরী। জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এই বিএনপি নেতা।

ইউসিবি ব্যাংক পিএলসি’র স্পন্সর শেয়ারহোল্ডার, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী আগামী নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

১০ জুন”২৫ মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. অলিউল হোসেন রুবেল, উপজেলা যুবদল নেতা মো. জোবায়ের রহমান, আব্দুর রহিম, রবিউল হোসেন, বাবলু বডুয়া, মো. হাসান, ছাত্রদল নেতা মো. রাশেদুল করিম, ফরহাদ, কাদের, সেলিম, আবু হাসনাত সাজিদ, প্রিন্স বডুয়া, সৈয়দুজ্জামান রাসেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

16 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

17 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.