Categories: Uncategorized

চট্টগ্রামে নিজে নিজেই সার্চ কমিটি গঠন করায় শোকজের চিঠি পেলেন এনসিপি নেতা

বিশেষ প্রতিনিধিঃ

দলীয় কোনো পর্ষদে আলোচনা ছাড়াই সার্চ কমিটি দিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। ব্যক্তিগত কমিটি বাতিলের পাশাপাশি আরিফকে শোকজ করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সংগঠন।

সোমবার (৯ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে এ শোকজ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘গেল ৬ জুন তারিখে চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনের জন্য পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত একটি ‘সার্চ কমিটি’ রাজনৈতিক পর্ষদের নজরে এসেছে। ‘অঞ্চল তত্ত্বাবধায়ক’ হিসেবে এই ধরণের কোনো সার্চ কমিটি গঠনের এখতিয়ার আপনার নেই। আপনাকে কেন্দ্র থেকে এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অতএব, পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্চ কমিটি এখতিয়ার ও সাংগঠনিক নীতিবহির্ভূত হওয়ায় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্দেশনা মোতাবেক বাতিল ঘোষণা করা হলো।’

Mohammed Alam

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

13 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.