চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে ৬ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে আটটার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ নয়াবাড়ি ঘাটা এলাকায় গাঁজাভর্তি মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুরিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকামূখী একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো-চ ১৩- ৬১০৫)পুলিশ ধাওয়া করলে ফৌজদারহাট নয়াবাড়ি ঘাটা এলাকায় গলির ভিতরে ঢুকে পড়লে স্থানীয়রা সন্দেহ করে তল্লাশি করার সময় মাইক্রোবাসের চালক এসময় দ্রুত পালিয়ে যায়। স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা শাহিন সুমন বলেন, সকালে একটি মাইক্রোবাস নয়াবাড়ি গলির ভিতরে রেখে চালককে দৌড়ে পালিয়ে যেতে দেখে আমাদের সন্দেহ হলে গাড়ির দরজা খোলে দেখি গাড়িভর্তি গাঁজা। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ এসে মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা প্রতিনিধি কে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফৌজদারহাট এলাকার একটি গলি থেকে একটি মাইক্রোবাস আটক করলে সেখানে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি। বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে জানানো হয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আটককৃত গাঁজার ওজন ৬০ কেজি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনা লেবু গাছকে কেন্দ্র করে মোঃ রাজু (৩০) নামে…
জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান মাসে গ্যাস সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে মাঠে রয়েছে…
বিশেষ প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী মোহাম্মদ মামুন তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।…
কাইয়ুম চৌধুরী- দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড তারাবির নামাজের জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে ইমাম বা হাফেজকে পুরোপুরি…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শঙ্খ নদী, জীববৈচিত্র্যে অনাবিল এই নদীর…
This website uses cookies.
View Comments
https://shorturl.fm/xlGWd