শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শঙ্খ নদী, জীববৈচিত্র্যে অনাবিল এই নদীর তীরের লোকদের রয়েছে করুণ ইতিহাস, নদীর ভাঙনে হাজারো মানুষ হারিয়েছেন ফসলী জমি থেকে শুরু করে ভিটেমাটি পর্যন্ত। নদীর বিভিন্ন পয়েন্টে প্রতি বর্ষায় এখনও ভাঙনের শিকার হচ্ছে শঙ্খ নদীর তীরবর্তী সাধারণ মানুষ। এ ভাঙন প্রতিরোধে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে সরকার বসিয়েছে ব্লক। নদীর উপর নির্মিত হয়েছে সেতু। সেই সেতুর পিলারের নিকট ও ধোপাছড়ি চিড়িংঘাটা এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে হাজার হাজার ঘন ফুট বালু অবাধে উত্তোলন করছে বালু দস্যুরা। ফলে হুমকির মুখে পড়েছে শঙ্খ নদীর উপর নির্মিত সেতু ও সরকারিভাবে বসানো ব্লক।

নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞ মহল। তাই শঙ্খ নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কোনো নিয়ম না থাকা সত্তেও এসবের তোয়াক্কা না করে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। শঙ্খ নদীর চন্দনাইশ উপজেলাধীন ধোপাছড়ি চিড়িংঘাটা পয়েন্ট থেকে গত কয়েকদিন ধরে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে হাজার হাজার ঘন ফুট বালু উত্তোলন করে যাচ্ছে বালু দস্যুরা। গত কয়েকদিন ধরে এমনকি আজ মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে বৈলতলী খোদারহাট সেতুর পিলারের নিকট থেকে বালু উত্তোলন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে খোদারহাট সেতু ও নদীর দুই পাড়। নদীর উভয় পাড়ের ফসলি জমি ও তীরবর্তী গ্রামগুলো নদী ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের ভাষায় বালু উত্তোলনকারীরা ক্ষমতাশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। জানা যায়, নদী থেকে বালু উত্তোলনের জন্য সরকারিভাবে কাউকে অনুমোদন দেয়া হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর চিরিংঘাটা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু দস্যুরা। এ সময় বালু উত্তোলন কাজে নিয়োজিতরা জানান, চলমান দিয়াকুল-চিরিংঘাটা-ধোপাছড়ি সংযোগ সড়ক উন্নয়ন কাজের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের কাজে স্থানীয় দুই জন লোক সরাসরি জড়িত রয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে নব-নির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ সম্প্রতি তার বিভিন্ন বক্তব্যে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী, কৃষিজমির টপসয়েল কাটা দস্যুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এমপির এমন হুঁশিয়ারির মধ্যেই শঙ্খ নদী থেকে প্রকাশ্যে বালু উত্তোলন ও রাতভর সারা চন্দনাইশে শত শত ট্রাকে ধানিজমির টপসয়েল কেটে নেয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সড়ক উন্নয়ন কাজের জন্য বালু উত্তোলনের কথা বলা হলেও তা বিভিন্ন স্থানে সরবরাহ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বালু দস্যুরা।

স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, শঙ্খ নদীর যে পয়েন্ট থেকে বালু উত্তোলন করা হচ্ছে, সেখানে গত বছর গভীর গর্তে পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়। বর্তমানে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে নদীর উভয় তীর ভাঙনের ঝুঁকিতে পড়বে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও অসংখ্য বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, গত বছর একই স্থান থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এক গ্রুপের ইন্ধনে পাহাড়ি সন্ত্রাসীরা এসে সড়ক উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছিল। প্রায় দেড় বছর পর পুনরায় সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়। তবে আবারও শঙ্খ নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে। বৈলতলীর স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা এড. শফিউল হক চৌধুরী সেলিম বলেছেন, গতকাল ১৭ মার্চসহ দুই দফা শঙ্খ নদীর খোদারহাট সেতুর পিলার নিকট থেকে বালু উত্তোলনের ভিডিও চিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেনকে দেয়া হয়েছে। তিনি বলেছেন, সহকারী কমিশনার (ভূমি) পদক্ষেপ নেবেন। কিন্তু সেরকম কোনো দৃশ্য তার চোখে পড়েনি বলে জানান।

এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেছেন, বিষয়টি জেনে সহাকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকে পাঠিয়েছি। তাছাড়া হঠাৎ করে কিছু মানুষ রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে নেয়ার ব্যাপারে মোবাইল কোর্ট চলমান রয়েছে

Mohammed Alam

Recent Posts

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

14 hours ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

3 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

4 days ago

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল

সিলেট প্রতিনিধি : ​সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…

4 days ago

চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল?

​কাইয়ুম চৌধুরী: ​চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…

5 days ago

সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…

5 days ago

This website uses cookies.