Categories: Uncategorized

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাত বার্ষিকী উদযাপন।

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপি,যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে উপজেলার বরকলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গত ৩০ মে শুক্রবার বিকালে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাত বার্ষিকীর আলোচনাসভা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম। সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোরশেদুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ওবাইদুর রহমান বাহাদুর। বিশেষ বক্তা ছিলেন, সাবেক জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও সাতকানিয়া বিএনপি নেতা আসিফ সিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মাহাবুবুর রহমান চৌধুরী,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ওরশেদুর আলম চৌধুরী মিন্টু, সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম চৌধুরী, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ রানা, বিএনপি নেতা যথাক্রমে ফজলুল কবির, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম,যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও জাগির হোসেন, সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমান রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের পর তাবারুক বিতরণের মাধ্যমে আলোচনাসভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে শাহাদত বরণ করেছিলেন। এরপরও নানা চক্রান্ত শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। সততা আর গণতন্ত্রের রূপকার ও দেশপ্রেমের কারণে জিয়া জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন তা কখনো মুছে ফেলতে পারবে না আর কেউ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে ‘বীরউত্তম’ খেতাব দিয়েছিল।

Press Didar

Recent Posts

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

1 day ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

1 day ago

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

3 days ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

3 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

4 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

4 days ago

This website uses cookies.