Categories: Uncategorized

স্ত্রী বিদেশ গিয়ে সম্পর্ক ছিন্ন, অভিমানে স্বামী ভিডিও কলে কথা বলতে বলতে ফাঁসীতে আত্মহত্যা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

প্রেম করে গাজিপুর থেকে একবছর আগে বিয়ে করেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নতুনপাড়ার বাসিন্দা জব্বার আলীল ছেলে ড্রাইভার ইমাম হোসেন। স্ত্রী বায়না ধরেছে বিদেশ যাবে গৃহকর্মী হিসেবে,স্ত্রীর বোনে ভিসা দিবে। স্বামীকে ও নিয়ে যাবে কিছুদিন পর। স্বামী স্ত্রীর কথা বিস্বাস করে বিদেশ যাওয়ার সব ঠিক করে দেন,খরচও বহন করেন সব,স্ত্রী বিদেশ গিয়ে স্বামীর সাথে আর কথা বলতে নারাজ। এরপর মনের দুঃখে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী ড্রাইভারের আপন বড় বোন জাহানারা জানায়, তার ভাই ইমাম হোসেন কাভার্ডভ্যান চালায়,স্ত্রী ও দুটি সন্তান ও রয়েছে, স্ত্রী বাবার বাড়ী টেরিয়াল থাকেন। ইমাম হেসেন দ্বিতীয় স্ত্রী নিয়ে নতুনপাড়া নিজ বাড়ীতে থাকেন।স্ত্রী মীম বিদেশ যাবে বায়না ধরায় সম্পূর্ণ খরচ দিয়ে বিদেশ পাঠায়। বিদেশ যাবার পর স্ত্রী মীম সাফ জবাব,তুমি আর আমার সাথে যোগাযোগ করবেনা।
আত্মীয় স্বজনদের অমতে বিয়ে করায় ড্রাইভার ইমাম হোসেন ঘরের অশান্তি কাউকে বলতেও পারছেনা। কয়দিন মন মরা হয়ে চলতো।
গত শুক্রবার সন্ধ্যা স্ত্রী মীমের সাথে ভিডিও কল দেন ইমাম হোসেন,তখনও স্ত্রী মীম ফোন দেয়া নিয়ে তার সাথে বকাঝকা করেছে। তখন ইমাম হোসেন ঘরের ভীমের সাথে গামছা বেধে গলায় বেধে স্ত্রী মীমকে ভয় দেখায়,ভিডিও কলে বলে তুমি আমার সাথে বেঈমানী করলে আমি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবো। তাতেও স্ত্রীর মন গলেনি,কথা আর বলবেনা সাফ জানিয়ে দেয়,এতে ইমাম হোসেন ফাঁস লাগানো রসিতে ঝুলে পরে, বাড়ীর লোকজন টের পেয়ে চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। শনিবার তার মৃত্যু হলে লাশের ময়না তদন্ত করে রাতে গ্রামের বাড়ী বাড়বকুণ্ড নতুনপাড়ায় নুরমার দীঘিরপাড় দাফন সম্পন্ন করেন।ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

15 hours ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

2 days ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

3 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

3 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

4 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

6 days ago

This website uses cookies.