Categories: Uncategorized

বিশ্বনাথে ইউ.পি চেয়ারম্যান ধলা মিয়ার উপর সন্ত্রাসী হামলা।

আহমদ আলী হিরনঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (৫৫) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘঠেছে । সোমবার (২৮ এপ্রিল) বেলা ২টার দিকে বিশ্বনাথ পৌর শহরে উপজেলা পরিষদ গেইটের সামনে এ হামলার ঘটনা ঘঠে। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ঘঠনায় দিনভর বিশ্বনাথে টানটান উত্তেজনা বিরাজ করছিল । তবে পুলিশের শক্ত অবস্থান থাকায় কোন অপ্রীতিকর ঘঠনা ঘঠেনি। এদিকে রাতে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা ছিল। ওই সভায় প্রশাসনিক কর্মকর্তা ছাড়া ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে পরিষদ থেকে বের হয়ে আসার সময় অতর্কিতভাবে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এসময় পথচারীরা ছুটে আসলে, হামলাকারীরা পালিয়ে যায়। তবে কে বা কারা চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে তাৎক্ষনিকভাবে তাদের কাউকে কেউই চিনতে পারেননি।
চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের পরপর চারবারের নির্বাচিত জনপ্রিয় এক
চেয়ারম্যান ও আপাদমস্তক বি.এন.পির ঘরণার একজন রাজনীতিবিদ । ছিলেন বিশ্বনাথ উপজেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক ও এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠজন । বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দলীয় আভ্যন্তরীণ বিভিন্ন বিরোধের কারণে দলের সাথে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার দূরত্ব কেবল বাড়তেই থাকে । যার রেশ হয়তো গতকালের হামলার ঘঠনা ।
কবির হোসেন ধলা মিয়ার উপর হামলার ঘঠনার পর দুপক্ষের মধ্যে বিশ্বনাথে গতকাল দিনভর ছিল টানটান উত্তেজনা । তবে পুলিশের শক্ত অবস্থান থাকায় শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘঠনা ঘঠেনি। এদিকে উক্ত হামলার ঘটনায় রাতে বিশ্বনাথে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ ও বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল । সভায় বক্তারা বলেন, কবির হোসেন ধলা মিয়ার উপর সন্ত্রাসী হামলা একটি ন্যাক্কারজনক ঘঠনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।পাশাপাশি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত সকল অপরাধী ও তাদের দোসরদের গ্রেফতারের আহবান জানান।
এব্যাপারে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, উপজেলা পরিষদে সম্বনয় সভা শেষে বের হয়ে আসার পথে কয়েকজন যুবক আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার মুঠো ফোন নিয়ে যায়। তবে হামলাকারীদের চিনতে পারিনি।তবে কি কারণে বা কার মদদে আমার উপর এ হামলা হলো তা আমার জানা নেই।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে সানান তালবাহানা করার কারণে, ১১…

12 hours ago

কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা রেল কোয়াটারে এক সংল্যালঘু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে মারাত্বক জখম…

20 hours ago

সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ।

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধিঃ সীতাকুণ্ডে আবাসিক সাইমুন হোটেল সহ বিভিন্ন বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে…

2 days ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার…

4 days ago

সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা!

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে আরো এক যুব‌ক কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা,…

4 days ago

সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়ায় একটি কারখানায় কাজ করার সময় ছাউনীর শেড ভেঙে পড়ে…

5 days ago

This website uses cookies.