Categories: জাতীয়

সীতাকুণ্ডে বন্ধ হয়ে থাকা পাঁচটি পাটকল চালুসহ আট দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রনাধীন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম চালু সহ আট দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন ও সমাবেশ করেছে বন্ধ পাঁচটি জুটমিলস কারখানার শ্রমিকরা। আজ বুধবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে সকাল সাড়ে ১০ থেকে ১১ টা পর্যন্ত  একযোগে  উপজেলার পাঁচটি বন্ধ মিলস গেইটে যথাক্রমে গালফ্রা হাবিব লিমিটেড,আর আর জুট আরআর টেক্সটাইল,এমএম জুট মিলস,গুল আহমদ জুট মিলস, হাফিজ জুট  মিলস গেইটে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শ্রমিকদের আট দফা দাবির মধ্যে রয়েছে, বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা ও ২০২০ সালে যাদের বয়স ৬০ বছর পূর্ন হয়নি তাদের পুনঃ বহাল সহ পূর্ণাঙ্গ হিসাব প্রদান করা, রাষ্ট্রায়ত্ত বন্ধ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ সরকার ঘোষিত করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ করা, ২০২০ সালের ১ ও ২ জুলাইয়ের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাসসহ সব ভাতা পরিশোধ করা,বন্ধ পাটকলের যেসব স্থায়ী ও বদলি শ্রমিকদের নগদ পাওনা ও সঞ্চয়পত্র দেওয়া হয়নি,তাঁদের পাওনা পরিশোধ করা, শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বিমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা,২০১৫ সালের প্রদেয় মজুরি কমিশনে পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের আট ঘণ্টার অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ করা এবং যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায় পেয়েছেন ও যাঁরা মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাঁদের সব পাওনা পরিশোধ করা ও কর্মকর্তা কর্মচারীদের ন্যায় শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান করা ও পাট শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণার মাধ্যমে শিল্পে প্রদেয় ও সুবিধা পাট শিল্পে প্রদান করা।

 

বুধবার সকালে গালফ্রা হাবিব লিমিটেডের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সাবেক সভাপতি মো.জাফর ভূঁইয়া। সিবিএ সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মো.ইউসুফ নিজামী,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ,প্রগতি ইন্ডাস্ট্রি সিবিএ নেতা মোঃ নাসির,বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন,জামায়েত নেতা নুরুন নবী,বিএনপি নেতা নুরুল আলম,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন,বাড়বকুণ্ড ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহেদ খান,সাধারণ সম্পাদক মো.শিপন,পৌর মৎস্যজীবী দলের সভাপতি হান্নান জুলহাস,সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো,বিএনপি নেতা নুরুল আলম,পৌর যুবদল নেতা আবু সিদ্দিক বাল্লা,প্রগতির সিবিএ সাংগঠনিক সম্পাদক গোপাল শর্মা, হাবিব লিমিটেড সিবিএ সহ-সভাপতি সেলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক নুরুন্নবী ও সাংগঠনিক সম্পাদক মো.ইফতেখার সহ প্রমুখ।

আর আর জুট,টেক্সটাইলের সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি শ্রমিক নেতা মোঃ ছালামত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ নেতা নুর নবী,মোহাম্মদ উল্লাহ,আব্দুল মোমিন,বিএনপি নেতা মোঃ ইদ্রিস মেম্বার,মোঃ সেলিম,মোঃ মনছুর,বদর উদ্দিন,দেলোয়ার,মুরাদ,কাসেম প্রমুখ।

 

এম এম জুট মিলসর সিবিএ সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেরা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, শ্রমিক  নেতা আবুল বশর,নুরুল ইসলাম,মোঃ শাহজাহান,আলমগীর মেম্বার,মোঃ হারুন ভূইয়া।

গুলআহমদ জুট মিলস সিবিএ সভাপতি মোঃ লোকমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ সেক্রেটারী মোঃ রফিক ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

হাফিজ জুট মিলে সিবিএ সভাপতি মোঃ কামাল উদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ রবিউল হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের নেতা মোঃ মোরছালিন সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের মাধ্যমে গালফ্রা হাবিব লিমিটেড সহ সারা বাংলাদেশে ২৫ টি পাটকল সম্পূর্ণ অন্যায় ভাবে বন্ধ করে দেয় একই দিনে। সেই সময় কারখানাগুলো বন্ধ করা হলেও পরিশোধ করা হয়নি শ্রমিকদের পাওনা। ফলে চাকুরীচ্যুত এসব শ্রমিকরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে বন্ধ কারখানা চালু করা না হলে সীতাকুণ্ডের অভিভাবক বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বক্তারা।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

14 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

14 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

3 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

3 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.