Categories: জাতীয়

বাশঁবাড়িয়া গুপ্তছড়া নৌপথে ফেরী চালু রাখতে সন্ধীপবাসীর মানববন্ধন।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে ফেরি বন্ধ নয়, বিরতিহীন ভাবে চালু রাখার দাবিতে মঙ্গলবার সকাল দশটায় থেকে চট্টগ্রাম ও সন্দ্বীপে একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সন্দ্বীপবাসী। ফেরি বন্ধ করার অপচেষ্টা করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন সন্দ্বীপ উপজেলাটির বাসিন্দারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সন্দ্বীপের বাসিন্দারা বলেন, গত ২৪ মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় ফেরি চালু হওয়ার পর সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের নিরাপদ নৌ-যাতায়াতের পথ কিছুটা সুগম হয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের পকেট ভারী করার জন্য ফেরি বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের প্রতিশ্রুত কোস্টাল ফেরি চালুর আগ পর্যন্ত বর্তমানের কপোতাক্ষ ফেরিটি বাঁশবাড়ীয়া- গুপ্তছড়া রুট থেকে অপসারণের চেষ্টা যেন না করা হয়।
বক্তারা বলেন, এই কপোতাক্ষ ফেরির সাথে একই মানের একাধিক ফেরি শিগগিরই যুক্ত করতে হবে। এছাড়া ফেরি উদ্বোধনের দিন নৌ-পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসাইন বলেছিলেন ২টি সি-ট্রাক যুক্ত হবে, কিন্তু তা এখনো যুক্ত হয়নি।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এর মধ্যে ঘাপটি মেরে থাকা চক্র ছোট নৌযান চলার অনুমতি দিলেও অতি উৎসাহ নিয়ে ফেরী চলাচল বন্ধ করতে তৎপর হয়ে উঠছে। বছরের ৬/৭ মাস সাগর উত্তাল দেখিয়ে ফেরি বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান বক্তারা।

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের সভাপতিত্বে ও সমাজকর্মী আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার, সন্দ্বীপ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দীন রিজভী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর ভূইয়া, সমাজকর্মী অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা-উদ-দৌলা সজিব, যুগ্ম আহ্বায়ক নুর নবী, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, মিলাদ উদ্দীন মুন্না খাদেমুল ইসলাম, এম আর কে তারেক, নুর নবী রবিন, , মিলাদ হোসাইন, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

মানব বন্ধন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সালেহ নোমান বলেন, বিআিইডাব্লিউটসি এবং বিআইডাব্লিউটিএ’র দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান উপদষ্টোর উদ্বোধন করা ফেরী সার্ভিসটি চালু রাখা। কিন্তু তারা উল্টো সেটি বন্ধ করে দেয়ার জন্য উঠে-পড়ে লেগেছে। উপকূলীয় এলাকায় ফেরী চালু রাখার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের সক্ষমতা না থাকলে নৌ-বাহিনীর সহায়তা নেয়া যেতে পারে। প্রয়োজনে বিদেশী বিশেষজ্ঞদের মতামতও নেয়া যেতে পারে।
বর্তমান আবহাওয়ার সতর্ক সংকেত দেয়ার ক্ষেত্রে শত বছরের পুরানো পদ্ধতি সময়োপযোগী করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

অপরদিকে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা যুবদলের অহবায়ক প্রভাষক নিঝুম খান। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দীন শিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইসমাঈল, উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনির তালুকদার, যুগ্ম আহবায়ক আবুল কাসেম মাস্টার প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, ‘সন্দ্বীপ ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’, ‘সন্দ্বীপ ল স্টুডেন্ট ফোরাম’, ‘সন্দ্বীপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ফোরাম’, ‘সন্দ্বীপ নাবিক বহুমুখী সমবায় সমিতি’, ‘চট্টগ্রাম কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন’, ‘আমরা সন্দ্বীপবাসী’, ‘সন্দ্বীপ নাগরিক সমাজ’, ‘ইসলামিক ছাত্র আন্দোলন সন্দ্বীপ’, ‘সন্দ্বীপ ছাত্র ও যুব পরিষদ’, ‘আলোকিত সংঘ’, ‘সন্দ্বীপ অধিকার আন্দোলন’, ‘উড়িরচর স্যোশাল এন্ড কালচারাল এসোসিয়েশন’, ‘সন্দ্বীপ ইসলামি কালচারাল ফোরাম’।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

13 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

13 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

3 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

3 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.