Categories: জাতীয়

ভূরুঙ্গামারীতে এসএসসি পরিক্ষার্থী প্রসব বেদনা নিয়ে দিলেন পরিক্ষা,হল থেকে বের  হয়ে জন্ম দিলেন কন্যা সন্তান

মেহেদি হাসানঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারা দেশের ন্যায় এসএসসি  ২ ০২৫ সালের পরিক্ষা শুরু হয়েছে।তার ই ধারাবাহিকতায় ২১ এপ্রিল সোমবার সকাল, ১০ টায় শুরু হবে গণিত পরিক্ষা। এদিকে ছিট পাইকের ছড়া  মাধ্যমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থী মোছা: ববিতা খাতুন এর (১৭) প্রসব বেদনা উঠে।পরিক্ষার্থী ও অভিভাবক পরে যায় দোটানায় এক দিকে পরিক্ষা অন্য দিকে একি সময়ে প্রসব বেদনা।পরে সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু পরিক্ষা না দিলে ১ বছর পিছিয়ে যাবে তাই সিদ্ধান্ত নেওয়া হয় প্রসব বেদনা নিয়ে পরিক্ষা দিবে।পরিক্ষা শুরু হলে প্রসব বেদনা আরও ভারি হয়ে ওঠে।অনেক ব্যাথা সহ্য করে সোনাহাট পরিক্ষা কেন্দ্র  থেকে পরিক্ষা শেষ করে  দুপুর ১ টায় পরিক্ষা কেন্দ্র থেকে  করে বের হয়ে উপজেলার পাইকের ছড়া  মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ও কল্যাণকেন্দ্রে ১:১৩ মিনিটে  মিনিটে পৌছায়। সেখানে দক্ষ ডেলিভারি  টিমের সহযোগিতায়  ১:৩০ মিনিটে কন্যা সন্তান নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম গ্রহন করলে সেখানে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত সকলের। কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বলেন মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

নবজাতকের মা ববিতা উপজেলা পাইকেছছরা ইউনিয়নের ছিট পাইকেছছরা গ্রামের ফজলুল হকের স্ত্রী।

 

প্রসূতি  মা ও তার পরিবার নরমাল ডেলিভারির দায়িত্ব রত সকলকেই ধন্যবাদ জানিয়ে বলেন এরকম প্রচেষ্টা যদি সব ক্লিনিকে করা হতো তাহলে সকল  গর্ভবতী মায়েরা   নরমাল ডেলিভারির মাধ্যমে  মা হতে পারতেন।

পাইকের ছড়া  মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ও কল্যাণকেন্দ্রে নরমাল ডেলিভারির সময়  উপস্থিত হয়ে সম্পূর্ণ সহযোগিতা করেছেন মোছা: সিরিয়া খাতুন পরিবার কল্যাণ সহকারী, মোছা: জেমি আক্তার মিডওয়াইফ,চম্পা  রায় মিডওয়াইফ,মোছা: লায়লা ইয়াসমিন পরিবার কল্যান পরিদর্শিকা, আরো উপস্থিত ছিলেন  মো: আব্দুল্লাহ আল বাকী ফার্মাসিস্ট, মো: তৌহিদুর রহমান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।  ফার্মাসিস্ট মো: আব্দুল্লাহ আল বাকী বলেন আমাদের এই ডেলিভারি সেবাটি  সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং  অব্যাহত থাকবে।উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  মো:তৌহিদুর রহমান  বলেন  মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে  এমসিএইচ ইউনিটের আওতায় আমরা মা ও শিশু স্বাস্থ্য নিয়ে  কাজ করে যাচ্ছি,  তবে আজকে  একটি ব্যতিক্রমধর্মী  নরমাল ডেলিভারির সাক্ষী হতে পেরে সত্যি অনেক আনন্দ লাগছে ।

উল্লেখ্য থাকে যে  পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের  সার্বিক সহযোগিতায়  ইউএনএফপিএ এর কারিগরি সহযোগিতায় SRMNCAH প্রজেক্টের আওতায় কুড়িগ্রাম জেলার  আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  এই সেবাটি চালু রয়েছে।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

15 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

15 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

3 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

3 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.