বিশ্বনাথে বিএনপি নেতা গণিকে কোপানোর ঘটনায় মামলার ২নং আসামী চুনু গ্রেফতার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃষক দল নেতা আব্দুল গণিকে কোপানোর ঘটনায় মামলার ২নং আসামী চুনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) স্থানীয় পাটকইন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুনু মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। এর আগে ‘মামলার ৫ নাম্বার আসামী রইছ আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ মার্চ রাতে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় আব্দুল গণির ওপর এই অর্তকিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ মার্চ তাঁর ছেলে মোহাম্মদ মাছুম আহমদ তার বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে তবারক আলীকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন। মামলার এজহার অনুযায়ী হামলার সময় চুনু মিয়া হত্যাচেষ্টার অন্যতম আসামী। তিনি মামলার ১নং আসামী তবারক আলীর নির্দেশে আব্দুল গণিকে কুড়াল দিয়ে আঘাত করেন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
This website uses cookies.