মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চাঁদপুর সিটি কলেজের প্রভাষক মো: শামসুল আলমের বসত বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় শাহরাস্তি থানায় মামলা।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের সিনিয়র প্রভাষক এবং সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের চট্টগ্রাম বিভাগ(উত্তর) এর চেয়ারম্যান মো: শামসুল আলম এর বসত বাড়ি বানিয়াচোঁ,আদর্শ বাড়ি,খন্দকার ভিলায় গত ১৬ই ডিসেম্বর ২০২৪ দিবাগত রাত অনুমান ১০:৩০ ঘটিকা হতে রাত ৩:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় ৬ থেকে ৭জন বিশিষ্ট চোর/ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর টিনসেট বিল্ডিংয়ের দরজার তালা ভেঙ্গে অপকৌশলে গৃহে প্রবেশ করে স্টিলের আলমারিতে রক্ষিত নগদ তাঁর ভাই-বোনের ৪, ০০০০০/=টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও দলিলপত্র, বাংলাদেশের শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে পাওয়া ভুক্তভোগী মো: শামসুল আলমের গোল্ড মেডেল এবং গুরুত্বপূর্ণ কাগজাত সহ দামী পোশাকাদি সব নিয়ে গেছে। বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ তিনি ফোন করলে শাহরাস্তি থানার অফিসের ইনচার্জ এর নির্দেশে এস.আই আতোয়ার রহমান সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক ১৭/১২/২০২৪ গভীর রাত অনুমান ৪:৩০ ঘটিকার সময় ঘটাস্থল পরিদর্শন করে।
পরবর্তীতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের আলোকে ১৭-১২-২০২৪ তারিখে অফিসার ইনচার্জ শাহরাস্তি মডেল থানা নিজেই ঘটনাস্থল তদন্ত করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানা চুরির মামলা নং ১০ তারিখ ১৮/১২/২০২৪ (GR-১৬৫/২৪) রুজ্জ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক ন্যায় বিচারের আশ্বাস দেন। অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা কর্তৃক ঘটনাস্থল তদন্তকালে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মইনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।

আমাদের শাহরাস্তি প্রতিনিধি যোগাযোগ করলে ভুক্তভোগী শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: শামসুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা কান্না জড়িত কন্ঠে তাদের সব শেষ হয়ে গেছে মর্মে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবি করেন।
উক্ত শাহরাস্তি থানায় যোগাযোগ করলে থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা শিকার করে এ বিষয়ে তাঁর থানায় একটি মামলা হয়েছে মর্মে জানান। একই সাথে তদন্ত সাপেক্ষে চোর চিহ্নিত করে ন্যায় বিচারের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »