বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬

​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে জামায়াত কর্মীসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর ভূঁইয়ার হাট এলাকার রফিউজা মাস্টার মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণ:

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফরহাদুন্নবী ফরহাদ তার চাচা, চাচাতো ভাই ও ফুফাতো ভাইদের নিয়ে পারিবারিক জমির ফসল দেখতে যান। এ সময় সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাহেদের নেতৃত্বে একদল লোক রড, কিরিচ ও লাঠিসোঠা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে ৬ জন আহত হন।

​আহতদের পরিচয়:

আহতরা হলেন—আতাউর রহমান চৌধুরী (৭৪), তফিকুর রহমান (৩৮), তানসিকুর রহমান চৌধুরী (৩৪), শিহাবুল ইসলাম (৩৬), মো. দেলোয়ার (৪০) এবং ফরহাদুন্নবী ফরহাদ। তারা সকলেই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। আহতদের মধ্যে তফিকুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​বিবাদের কারণ ও বর্তমান পরিস্থিতি:

ভুক্তভোগীদের অভিযোগ, সাখাওয়াত হোসেন সাহেদের সাথে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

​পুলিশের বক্তব্য:

ঘটনার বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ নিয়ে এলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »