শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছুটির দিনে কারখানায় গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দিনাজপুরের বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে সড়ক পাকাকরণের অভিযোগ, কাজ বন্ধ চট্টগ্রাম সীতাকুণ্ডে শিপইয়ার্ডে একটি জাহাজের বিষাক্ত গ্যাসে নিহত ৯ ইপিজেডে আমীর খসরু’র পক্ষে বিএনপির উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে আমিরাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি ও যুবদলের খাদ্য সহায়তা বিতরণ সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান মাদক নির্মূলে জিরো টলারেন্স: বিক্রেতা ও সেবনকারীদের ঠাঁই হবে জেলখানায় সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর সদরের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক ও রাকিবের পরিচয় পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে আলাউদ্দিনের নেতৃত্বে একদল সমর্থক মিছিল নিয়ে ফকিরপাড়া এলাকায় গেলে মাসুমের অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মাসুমের এক আত্মীয়ের মালিকানাধীন একটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

​পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, “কিছু উচ্ছৃঙ্খল যুবকের কারণে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।” তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

​এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতরা থানায় এসেছেন; অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »