শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নলেয়া (সুনিলের কুড়া) গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫ জন কিশোরীকে তাদের সফলতার স্মারক হিসেবে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়।

​অনুষ্ঠানে কিশোরী দলের সদস্যদের মধ্য থেকে ৩ জনকে ‘চ্যাম্পিয়ন’ নির্বাচিত করা হয়। নির্বাচিত এসব স্বপ্নসারথিরা ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৩০টি জীবন দক্ষতা সেশনে অংশ নিয়েছিলেন। তারা তাদের বক্তব্যে জানান, এই কার্যক্রমের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে তারা সম্যক ধারণা পেয়েছেন। তাদের ভাষ্যমতে, “এই কার্যক্রম আমাদের বাল্যবিবাহের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আলোর দিশা দেখিয়েছে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, আকলিমা বেগম, স্থানীয় মসজিদের ইমামসহ বিশিষ্ট সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »