শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পৌরসদর বাজার কমিটির সেক্রেটারীর চাঁদাবাজির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

সীতাকুণ্ডে পৌরসদর বাজার কমিটির সেক্রেটারীর চাঁদাবাজির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়র প্রেসক্লাবে কমিটির সভাপতি সংবাদ সম্মেলন করেছে।
জানা যায়,গত রবিবার দুপুর সাড়ে ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে পৌরসদর বাজার কমিটির উদ্যোগে বাজার কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ রেজাউল করিম বাহার লিখিত বক্তব্য পাঠ করেন।এতে তিনি বলেন,আমাদের বাজার কমিটিতে বার বার নির্বাচিত বর্তমান সেক্রেটারী আলহাজ্ব বেলাল হোসেনের বিরুদ্ধে স্বার্থান্বেষী কলেজ রোডস্হ আহসান উল্ল্যাহ মার্কেটের স্বত্তাধিকারী মোঃ ইসমাইল হোসেন সেলিম মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করলে আমরা থানায় গিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করি।ভূমিখেকো সেলিম সে জোগ পূর্বক বাজার কমিটির গণশৌচাগার জায়গা ও চলাচলের পথ জবর দখল করে।সে কমিটির ভবনের ছাদের উপর দিয়ে তার বিল্ডিং এর ছাদ বৃদ্ধি করে আবাসিক ভবন নির্মাণ করে।সে দখলকৃত ছাদে গণশৌচাগার নির্মাণ করে কমিটির কার্যালয়ের ভিতর দিয়ে বর্জ্যে ফেলার পাইপ দিয়ে পাশে অবস্হিত দিঘীতে বর্জ্যে ফেললে এতে ব্যবসায়ী সমাজে ক্ষোভের সৃষ্টি হয়।পরে কমিটি ব্যবসায়ীদের চাপে সেলিমের জোড় পূর্বক বসানো পাইপের কিছু অংশ ভেঙ্গে দেয়।এ কারণে সেলিম ক্ষীপ্ত হয়ে কমিটির সেক্রেটারী বেলাল হোসেন আওয়ামী লীগ নেতা হওয়ার ফলে শুধুমাত্র তাকে বিবাদী করে থানায় একটি চাঁদাবাজি অভিযোগ দায়ের।কমিটির সভাপতি আরো জানান,সেলিম এখানে ক্ষ্যান্ত না হয়ে তার অনুগত মেহেদী ও ইলিয়াছ হোসেন ভূঁইয়াকে দিয়ে ফেইসবুকে ষ্ট্যাটাস দেয়াসহ অনিয়মিত উত্তর চট্টলা নামে আন-রেজিষ্ট্যাড পত্রিকায় মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ করায়।এতে বাজার কমিটির মান সম্মান ক্ষুন্ন হওয়ায় তারা মানহানী মামলা করবেন বলে সাংবাদিকদেরকে সংবাদ সম্মেলনে জানান। সম্মেলন উপস্হিত ছিলেন,পৌর বিএনপি’র সদস্য সচিব ছালে আহমদ ছলু,বাজার কমিটির উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক, উপদেষ্ঠা একেএম মছিউদ্দৌলা,উপজেলা জামায়াতে ইসলামী মিডিয়া বিভাগ আবুল হোসেন, জাতীয় পার্টি পৌর সেক্রেটারী ফসিউল আলম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন,বিশিষ্ট জামায়াত নেতা হারুনুর রসিদ ও মোঃ কামাল উদ্দিনসহ বাজার ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »